কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটির পাশে সংঘর্ষ ও শিহাব কবির নাহিদের মৃত্যু
২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটির পাশের একটি চেকপোস্টে এক স্থানীয় ব্যক্তিকে ঘাঁটির ভেতরে নেওয়ার পর বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। আইএসপিআর জানায়, মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ভেতরে নেওয়া হয়; ইটপাটকেলের আঘাতে বিমানবাহিনীর চার সদস্য আহত হন এবং শিহাব কবির নাহিদ নামের এক যুবক বিমানবাহিনীর গাড়িতে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা বলেছে, শুধু ফাঁকা গুলি ছোড়া হয়েছিল। চট্টগ্রাম প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, আরও অন্তত ১০ জন আহত হয়েছেন এবং নাহিদের পরিবার বলছে বিমানবাহিনীর গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে, যা বিমানবাহিনী অস্বীকার করেছে। কক্সবাজারের জেলা প্রশাসক একজনের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার কথা নিশ্চিত করে বলেছেন, ঘটনার কারণ তদন্ত করা হবে।